সর্বশেষ আপডেট



» জরিমানার অর্থ ফেরতের আদেশ

» বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত

» ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

» আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া

» গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন 

» ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস

» জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন

» ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

» ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’

» ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল

» ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”

» ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন

» বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা

» ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ

» ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

» উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম

» স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

» বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত 

» সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

» ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে দোষাতে হলে আপনাদের জানতে হবে : বখতেয়ার মুন্না

**************

আজ আমার কাছে একটা বিশেষ দিন। এটা না হয় গল্পের শেষে বলি।আজ গডফাদার, ডন, সন্ত্রাসী বাহিনী প্রধান নাইবা বলি। বলতে চাই, ফেনীর সম্রাজ্ঞী বিহীন রাজ্য রাজত্ব হারা সম্রাট ভিটে বাড়ির এক মুঠো স্বাদ নিতে আজ আপনি কত মরিয়া। বিষয়টি সত্যি কত বেদনা বিধুর। নির্মম। মর্মান্তিক।সেই পতিত সম্রাটের কাছে আমার খুব জানতে মন চায়, ২০ বছর পরও এখনও কেন আপনার সাথে এমন আচরণ হচ্ছে। আপনার অপরাধ কোথায় ছিল। কখনও খুঁজে দেখেছেন যেসব অপরাধে আপনি রাজ্য রাজত্ব হারা হলেন। বিরোধী দলের সময় বাদই দিলাম। মনে পড়ে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত সরকারী দলের সংসদ সদস্য হিসেবে আপনি ফেনীর মানুষকে কেমন রেখেছিলেন। সে সময় কালে নির্যাতন হামলা মামলার কথা সময় গড়নোর সাথে সাথে অনেকে হয়তো ভুলতে বসেছে। তবে সেসময়কার নিহত ১৫৪ জনের পরিবার আজও কাঁদে। এখনও যন্ত্রণা দেয় আপনার নেতৃত্বে ও নির্দেশে ঐতিহাসিক ফেনী প্রেস ক্লাবে একটি পত্রিকার উদ্বোবধন অনুষ্ঠানে বোমা হামলা ভাংচুর , জাতীয় পত্রিকার ঢাকা থেকে আসা সাংবাদিক জুলফিকার আলী মানিক, আহসান কবির, ফেনীর সাংবাদিক
টিপু সুলতান, মীর হোসেন মিরু, ওসমান হারুন মাহমুদ দুলাল, আবু তাহের, নূরুল করিম মজুমদার, আবুল কাশেম, মাহফুজুল হক, মাহবুব উল হক পেয়ারা, জামাল উদ্দিনসহ অনেক সাংবাদিককেই আপনি শারীরিক ও মানসিকভাবে সীমাহীন নির্যাতন করেছেন। আমার মায়ের নামের স্কুল ভবন গুড়িয়ে দেয়া, আমার মা বাবার কবরে বোমা হামলা, আমাদের মাস্টার পাড়ায় বড় বোনের বাসায় হামলা ভাংচুর, পশ্চিম ডাক্তার পাড়ায় আমাদের বাসায় বোমা হামলা, আমার ভাই ও স্ত্রীর গাড়ীতে বোমা হামলা, সোনাগাজীর দ্বীন মোহাম্মদকে ৫০ হাজার টাকা দিয়ে আমাকে দফায় দফায় হত্যার চেষ্টা আজও আমার মনকে দগ্ধ করে। তবে এখন আর প্রতিশোধের আগুন আমাকে উত্তপ্ত করে না। আপনি উত্যাক্ত না করলে আমিও আর উত্তপ্ত হতে চাইও না। কারণ প্রকৃতিই আপনার উপর প্রতিশোধ নিচ্ছে। এখন সেটাও আমি আর দেখতে চাই না।

 

হে পতিত সম্রাট :
আপনার কি মনে পড়ে ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে ভোটের কদিন আগে ফেনী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী তালেব আলী চাচার বড় মসজিদস্থ নির্বাচনী অফিস থেকে আপনি নিজে উপস্থিত থেকে ১৫ হাজার পোস্টার নিয়ে পুড়িয়ে ফেলেন। অফিসের সব কিছু তছনছ করে দিয়ে যান। আসবাবপত্র ভাংচুর করেন। সেসময় আমি সেন্টু, মিলকী ভাই শাকিল, সেলিমসহ অনেকেই তালেব আলী চাচার নির্বাচন করেছিলাম।পুরো নির্বাচনী এলাকায় পদে পদে বাঁধা দিয়ে তালেব আলী চাচাকে হারানোর সকল ব্যবস্থা করেছিলেন। মনে পড়ে ১৯৯১ সালে কিন্তু এই তালেব আলী চাচা জননেত্রী শেখ হাসিনার উপদেষ্টাই ছিলেন।তিনি ফেনী-৩ আসনের তিনবারের এমপি ছিলেন। ৮৫তে কানন সিনেমা হলে আওয়ামী লীগের জেলা সম্মেলনে তালেব আলী চাচাকে লাঞ্চিত করে কমিটি দখলে নিয়েছিলেন।সেদিন আমার ঘাড়ে চেয়ারের আঘাত আজও আমার অনুভূত হয়।সেই থেকে আপনি তালেব আলী চাচাকে ফেনীর কোথাও বক্তৃতা দিতে দেয়া দুরে থাক মঞ্চেও তোলেননি। তখনও জননেত্রীর কাছে বঙ্গবন্ধুর সাথের তালেব আলী চাচাও কোন ফরিয়াদ করে সুফল পাননি। তিনি অনেক অপমান অপদস্থের বেদনা নিয়ে পৃথিবী ছেড়েছেন। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। ভাবতে হবে।

 

এখন ২০২০ সাল। আপনিও জননেত্রী শেখ হাসিনার উপদেষ্টা। অথচ ৯১ এর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। কি অবাক কান্ড তাই না ! আসলে এখন আপনার সাথে যা হচ্ছে প্রকৃতিই আপনাকে ফিরিয়ে দিচ্ছে।

 

২০০১ সালের ১৭ আগস্ট আজকের এই দিনে সেনা বিডিআর পুলিশের যৌথ অভিযানে আত্ম সমর্থন করলে বা নিহত হলে হয়তো বীর অথবা শহীদের মর্যদা পেতেন। কিন্তু আপনি তা করেননি। আপনি আপনার সকল অপকর্মের বোঝা কর্মীদের মাথায় তুলে দিয়ে টাকার পাহাড় নিয়ে ভারত পালিয়ে গেলেন। আর এদিকে নির্যাতিত বিরোধী পক্ষ ক্ষমতায় এসে আপনার কর্মীদের খুঁজে খুঁজে হত্যার মহোৎসব চালিয়েছে। বাড়ি ঘর ছাড়া এসব কর্মীরা শিয়াল কুকুরের মত জীবন পালন করেছে। তখন কর্মীদের মাথা বেচা এক কানা কড়িও আপনি কাউকে দেননি।সাহায্য করেননি।

 

আপনার জীবনের ডুবন্ত বেলায় আপনি গত ২০ বছরেও অতীত অপরাধের জন্য একটি বারও কি ফেনীবাসির কাছে ক্ষমা চেয়েছেন ? না।তা করেননি। ক্ষমা চাইলে ফেনীর মানুষ নিশ্চয় ক্ষমা করেও দিতো। সব অতীত ভুলে আপনার ভালো কাজগুলো মনে রাখতো। কিন্তু উল্টো এখনও আপনি একযুগ পর নিজ ভিটায় এসে পবিত্র ঈদের দিন টুকরো টুকরো করে মানুষ মারার হুমকি ধমকি দেয়াকে মানুষ গ্রহণ করেনি। বার্ধ্যকে আপনি নুয়ে পড়েছেন। ভর দিয়ে চলতে হয়। আপনার শরীরে বসা একটা মশা মারার ক্ষমতাও নেই। এ অবস্থায় এখন কি আর এসব আপনার সাথে যায় ?

 

আমি দৃঢ়ভাবে সবসময় সবাইকে বলি জয়নাল হাজারীর পতন বাংলাদেশ রাজনীতির একটি পাঠচক্র। এ পাঠ থেকে যিনি শিক্ষা গ্রহণ করতে পারেননি তিনি হতভাগা। না হয় দুর্ভাগা। কারণ যিনি শিখলেন না তার জন্যও একই পরিনতি অপেক্ষা করছে। তাকেও আপনার মত একদিন দাওয়াত ভিক্ষা চাইতে হবে।অথবা তার চাইতেও করুণ হতে পারে।

হলফ করে বলতে পারি, গত তিন দশকে রাজনৈতিক অবৈধ উপার্জনের খাতগুলো পালা বদলের সাথে সাথে হাত বদল হয়েছে মাত্র। গুনগত একটুও পরিবর্তন হয়নি। হয়েছে শুধু পরিমান গত পরিবর্তন।তবে আমাদের আশির দশকের রাজনৈতিক মিছিল শেষে কলেজ ক্যান্টিনের পঞ্চাশ পয়সার সিঙ্গারা ও সমাবেশ শেষে বারিক হোটেল এবং ফাইভ স্টার হোটেলের পাঁচ টাকার ভাত, আলু ভর্তা, ডাল ছাড়া কিছুই জোটেনি। রাজনীতি যে আয়ের প্রকল্প হতে পারে সেটাও শিখতে পারিনি।কারণ তখন ছাত্রলীগ নিয়ন্ত্রিত ছিলো না। নিয়ন্ত্রক ছিল। এখন রাজনীতিতে এসব গল্পগুলো হারিয়ে যাওয়ায় দুঃখ হয়।

 

আজকের সত্য হলো, বাংলাদেশ আওয়ামী লীগ কখনই স্থায়ী রাজনৈতিক অবকাঠামো তৈরী করে না। করে শুধু তাসের ঘর। একমাত্র জননেত্রীর এক টোকাতেই সে ঘর মুহুর্তেই ভেঙ্গে চুরমার হয়। জননেত্রীর টোকা কখন কোন ঘরে পড়ে বা পড়বে সেটা একমাত্র তিনি ও আল্লাহ্ই ভালো জানেন।

 

সবশেষ আল্লাহ্ পাক সবাইকে বুঝবার ও সুস্থতার সাথে নেক হায়াৎ দান করুক। সবাই সবাইকে ক্ষমা করে দেই।

 

যাঁরা শেষ পর্যন্ত আমার এ লেখা পড়লেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

আমাকে জেনে বুঝে গঠন মূলক সমালোচনা করুন। আমি সাদরে গ্রহণ করবো। পোস্টটিতে অশালীন মন্তব্য দেখতে চাই না।

# লেখক : সময় টেলিভিশন ব্যুরো প্রধান, ফেনী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!