সুরঞ্জিত নাগ
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
রবীন্দ্রনাথের কবিতায় প্রেম আমাদেরকে নানাভাবে ছুঁয়ে যায়। নানান আঙ্গিকে। পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র উপায় হল প্রেম। পৃথিবীতে প্রেমতো অনেক রকমের। প্রাকৃতিক প্রেম। কর্মের প্রেম। নিজের ভালোলাগার প্রেম। মানবিক প্রেম। জীবনে প্রেমের অনেকগুলো অংশ আছে। আমরা কিন্তু ছুটি প্রেমের পেছনে। জীবনের বড় একটা অংশ আমার কাছে মনে হয় আকাংখা হচ্ছে প্রেম। তেমনি শরতের বেলায় ঝিরিঝিরি বৃষ্টিতে প্রাকৃতিক প্রেমে পড়া নিয়ে লিখতে বসছি…
কোমল মনের পাপিয়া কোথাও ঘুরতে গেলে একা না পাঁচ-ছয়জনের একটি টিম নিয়েই যেতে হয়। রংচটা পোষাক পড়া, খোশমেজাজে থাকা, আড্ডাবাজিতে মেতে থাকা যেন তার কাছে শ্রেষ্ঠ সময় মনে করে সে। বেগুনি শাড়ি পড়ে ম্যাচ করে হাতে চুড়ি পরা, পায়ে জুতা, চুলের বেণি দুলিয়ে গায়ে সুগন্ধি ছিটিয়ে যাত্রা রামগড়ের পাহাড়ি পথে। সাথে আছে মাস্তি করা পাপিয়ার আরো চার বান্ধবী সাদা শাড়ি, লাল শাড়ি, মিষ্টি গোলাপী, কাঁঠালি রংয়ের থ্রী-পিচ পরা, গাঢ় সবুজের শাড়ি জড়িয়ে চোখে রোদ চশমা বিভিন্ন বয়সের যেন গাছের বিভিন্ন শাখায় ফুটে থাকা ফুল। পাহাড়ের বুক চিরে কালো পিচ ঢালা পথে ছুটে চলছে সাদা জীপ গাড়ি। সড়কের দু’ধারে রাবার বাগান। গাড়ি থেকে উঁকি দিলে গাছের ফাঁকে ফাঁকে ঝিকমিকি আলো ঝলসে পড়ছে। কী মনোরম দৃশ্য। মনে হচ্ছে সেলব্রিটি একটি সড়ক দিয়ে গাড়ি চলছে। এ সড়কটির নাম সেলফি রোড। ফটিকছড়ি উপজেলার দাঁতমারা এবং বাগান বাজার ইউনিয়নের মাঝামাঝি অবস্থান করছে সড়কটি। এই সড়কে ভ্রমণ পিপাসুদের এত আনাগোনা সত্যিই এটি সেলিব্রিটি সড়ক।
পাপিয়াদের এমন দৃশ্য দেখে মন আর মানছে না। গাড়ি থামিয়ে নেমে সেলফি রোডে বসে-দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তোলাও যেন একটা আনন্দ। ওরা আনন্দে মাতোয়ারা হয়ে হাঁটছে। তর্জনী আর কনিষ্ঠা আঙ্গুলে চেপে, স্মার্টফোনে ছবি তুলছে। অবিশ্বাস্য ও একটি নান্দনিক সড়ক হলো সেলফি রোডে ঘুরেফিরে ফটোশ্যুট চলছে। অত্যন্ত মনোরম ও দৃষ্টিনন্দন। পড়ন্ত বিকেলে প্রকৃতির রূপ যে, কেমন ধারণ করে তা ভাষায় প্রকাশ করা অনেক কঠিন। মুহুর্তে মাতিয়ে রাখার মতো শ্রেষ্ঠ সময়!
পাপিয়ার পাঁচ বান্ধবীর জন্যই যেন রাবার বাগানের মাঝে একলা থাকা গাছটি আলতো হেলে পড়েছে। তারা গাছটির মাঝে সাদা শাড়ি পড়া লাবণীকে ঘিরে বেগুনি, সবুজ, খয়েরী ও মিষ্টি গোলাপী পোশাকের পাঁচ বান্ধবী হাসিমাখা মুখে সেলফি তোলায় মেতেছে।
সেলফি রোড ছেড়ে এসে পাহাড়ের মাঝে এক বিশাল মাঠ সবুজের চাদরে ঢাকা। সবুজে সবুজে প্রেম। যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। পাশে উঁচু-নিচু ঢিবির ধারে গাঢ় সবুজে বিস্তর জলরাশি। ধারে রাখা কাঠের বিছানা পাতানোর ওপর বসে কপালে রোদচশমা রেখে ছবি তুলছে। সূর্যের আলোতে মিস্টিমাখা চেহারায় ঠোঁটে লিপিস্টিক যেন লালে জ্বলজ্বল করছে।
প্রকৃতির প্রেমে ছুটে চলছে এ পথ বেয়ে ওই পথে। উড়ন্ত পাখির মতো ডানা মেলে উড়ছে। মাঝে-মাঝে শিস দিচ্ছে আনন্দে হইচই।
প্রেম হচ্ছে একটা বৈধ জিনিসকে অবৈধ করে পেতে ইচ্ছে করে। আর বিয়ে হচ্ছে একটা অবৈধ জিনিসকে বৈধ করে নেয়া। অর্থাৎ আমি কিন্তু আমার প্রেমিকার হাতটা ধরতে চেয়েও ধরতে পারছি না। কিন্তু ধরা যায়, আমার বৌয়ের হাত ধরতে পারি, বোনের হাত ধরতে পারি, বন্ধুর হাত ধরতে পারি…। তার মানে বৈধ জিনিস অবৈধ করে পেতে আমার খুব ভালো লাগছে। স্পর্শ করলে একটু ভালো লাগবে, ওর গায়ের গন্ধটা নিলে একটু ভালো লাগবে। এমনি সাধারণ মানুষের গন্ধ নিচ্ছি। কিন্তু তারটা আলাদা করে নিলে ভালো লাগবে। এটা হচ্ছে প্রেমিকা।
এই যে… দাঁতে একটু লিপিস্টিক লেগে আছে প্রেমিকারটা মনে হবে মুক্তোর মতো। মোটরসাইকেল চালাচ্ছি। ওর চুল উড়ছে, মনে হবে মেঘের মতো, আমার মাঝে রোমান্টিকতার একটা ব্যাপার তৈরি হবে। রাস্তা পার হচ্ছি ও একটু যদি আমাকে ওর হাত ধরে পার করে দিত কোথায় যেন একটা ভালোলাগা তৈরি হয়।
আমি প্রেমময়। সম্পর্ক হতে হবে কোন কথা নেই। জীবনে প্রেমময় করে বাঁচতে হবে। আমার বন্ধু হোক প্রিয়তমার মতো…
#লেখক : সাংবাদিক ও গল্পকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









