সর্বশেষ আপডেট



» জরিমানার অর্থ ফেরতের আদেশ

» বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত

» ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

» আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া

» গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন 

» ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস

» জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন

» ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

» ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’

» ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল

» ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”

» ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন

» বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা

» ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ

» ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

» উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম

» স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

» বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত 

» সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

» ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পড়ার কোনো বিকল্প নেই : শফিক হাসান

পড়ার কোনো বিকল্প নেই। পড়তে হবে অনেক। সব ধরনের লেখা, সব লেখকের বই।
লেখক, সাহিত্যিক শফিক হাসান। মুখোমুখি হয়েছিলেন দৈনিক অজেয় বাংলার। কথা বলেছেন লেখালেখির বিভিন্ন বিষয়ে। সাক্ষাৎকার নিয়েছেন নুরুল আমিন হৃদয়।

অজেয় বাংলা: আপনার প্রথম লেখা কোন পত্রিকায় এবং কত সালে ছাপা হয়? পাঠকদের উদ্দেশে যদি বলেন।
শফিক হাসান : যত দূর মনে পড়ে, প্রথম লেখা প্রকাশিত হয় রহস্যপত্রিকায়। ১৯৯৫ সালের মার্চ মাসে (আগ-পিছও হতে পারে)। আলোচনা বিভাগে ছোট একটি লেখা। তখন সেবা প্রকাশনীর বই ও পত্রিকায় পাঠকের প্রশ্নের জবাব দিতেন লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন। দ্বিতীয় লেখা প্রকাশিত হয় ২০০০ সালের জুলাইয়ে। যুগান্তরের ফান ম্যাগাজিনের বিচ্ছুতে। এরপর আমি আর থামিনি। লিখেই চলেছি। যদিও লেখক হওয়ার পথ এখনো অনেক দূরে।

অজেয় বাংলা : লেখার সময় পাঠকের কোন চাহিদার দিকটা বিবেচনায় রাখেন?
শফিক হাসান : লেখার সময় কখনই মাথায় পাঠক থাকে না। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে শ্রেষ্ঠ লেখাটা লিখতে চাই। লেখার পরে আরও দুই-একবার পড়ি। তারপর পাঠাই ছাপার জন্য, কোনো কাগজে। ছাপার পরই পাঠকের প্রসঙ্গ আসে। তাদের মধ্যে হয়ত ভালো বা খারাপ প্রতিক্রিয়া হয়। যদিও সেটার কমই আমার জানা হয়। সরাসরি প্রতিক্রিয়া জানার সুযোগ তেমন নেই।

অজেয় বাংলা : আপনার প্রিয় লেখক কে?
শফিক হাসান : অনেকেই। সবার নাম এ মুহূর্তে বলতে পারব না। মনে আসবে না। রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী আনোয়ার হোসেন, হুমায়ূন আহমেদ প্রমুখ। বর্তমানে তরুণদের মধ্যে আহমাদ মোস্তফা কামাল, পাপড়ি রহমান, সুমন্ত আসলাম, মাইনুল এইচ সিরাজী, স্বকৃত নোমান, ইমন চৌধুরী, আহমেদ খান হীরক… এঁদের লেখা ভালো লাগে।

অজেয় বাংলা : বইমেলায় আপনার লেখা প্রথম বই কত সালে প্রকাশিত হয়। বইয়ের নাম কী?
শফিক হাসান : প্রথম বই প্রকাশিত হয় ২০১৩ সালে। দুটি বই একত্রে। সেক্ষেত্রে প্রথম বইয়ের অনুভুতি ‘একক’ভাবে টের পাইনি! ছোটগল্প গ্রন্থ : প্রতিদিন একটি খুন, রম্যগল্প গ্রন্থ : সবার উপরে ছাগল সত্য।

অজেয় বাংলা : প্রথম বইয়ের প্রকাশের পর আনন্দ কেমন ছিল বলুন।
শফিক হাসান : প্রথম বই প্রকাশ যে কারও জন্যই আনন্দের। কিন্তু সেটা আমার জন্য বেদনায় পরিণত হতে সময় লাগেনি। অনেক বগিজগির পর বইটা (প্রতিদিন একটি খুন) মেলায় এসেছিল। পরদিন (সম্ভবত ২৩ ফেব্রæয়ারি) বইমেলায় আগুন লাগে। স্টলে থাকা আমার সব বই পুড়ে যায়। প্রকাশকের স্টল ছিল না। পরিবেশক ছিল গদ্যপদ্য।

অজেয় বাংলা : আগামী বইমেলায় আপনার কী কী বই প্রকাশিত হবে? এবং কোন প্রকাশনী থেকে?
শফিক হাসান : আগ বাড়িয়ে বলা মুশকিল। যেহেতু প্রত্যাশা, পরিকল্পনা ও বাস্তবতা সব সময় একই সমান্তরালে থাকে না। তবুও ঝুঁকি নিয়েই বলি। দুটি বই আসতে পারে। রম্যগল্প গ্রন্থ : ঘরজামাই পর-জামাই, মুক্তদেশ প্রকাশন; ছোটগল্প গ্রন্থ : খোলস, অনুপ্রাণন প্রকাশন।

অজেয় বাংলা : আপনার সেরা লেখা কোনটি?
শফিক হাসান : লেখা হচ্ছে লেখকের কাছে সন্তানের মতো। তাই সেরা লেখা বলা মুশকিল। একেক পাঠকের কাছে একেক লেখা ভালো লাগে। তবে বইয়ের কথা বললে ‘সবার উপরে ছাগল সত্য’ রম্যগল্প গ্রন্থটির প্রতি একধরনের দুর্বলতা আছে।

অজেয় বাংলা : বর্তমান তরুণ প্রজন্মের লেখকদের উদ্দেশে কিছু বলুন।
শফিক হাসান : পড়ার কোনো বিকল্প নেই। পড়তে হবে অনেক। সব ধরনের লেখা, সব লেখকের বই। পড়ার তুলনায় লিখতে হবে কম। কম পড়ে বেশি লেখা আদতে অপরাধতুল্য!

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!