বিশেষ প্রতিনিধি,
ফেনীতে নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনে একটি হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার তার মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অনিয়ম, চাঁদাবাজি বা অপরাধের তথ্য সরাসরি জানাতে এ হটলাইন চালু করা হয়েছে। অভিযোগ জানাতে ০১৭৩০০০৪৮৪৪ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া অনলাইনে অভিযোগ করতে ওয়েবসাইটে ভিজিট করা যাবে।
মন্ত্রীর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ জানান, চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। হটলাইনে পাওয়া অভিযোগ গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গঠিত নতুন মন্ত্রিসভায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে আবদুল আউয়াল মিন্টুকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় জনসাধারণ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এতে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি কমবে বলে আশা করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের অংশ নিয়ে সংসদ সদস্য হয়েই শিল্প সাম্রাজ্যের কর্ণধার ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। মাঝে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তার মন্ত্রিত্ব জনপদে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সঙ্গে উন্নয়ন কর্মকা-েও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীতে লেবুর হাহাকার, রমজানের শুরুতে আকাশছোঁয়া দাম এক হালি দুইশত টাকা
- » দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
- » মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে প্রার্থক্য কী ?
- » বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবুল বাশার মারা গেছেন
- » ছাত্রশিবিরের ফেনী শহর শাখায় নতুন কমিটি গঠন, সভাপতি মাজহার, সেক্রেটারি শফিক
- » পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন আবদুল আউয়াল মিন্টু
- » আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা ১০ টি, জামায়াত ৪টি পদে বিজয়ী
- » সংসদের উচ্চকক্ষ, ফেনীতে আলোচনায় লিয়াকত আলী ভূঁইয়া
- » সোনাগাজীতে যুবদল নেতার বাড়ি থেকে চট্টগ্রাম থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার, দল থেকে বহিষ্কার
- » পাঁচগাছিয়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও অসহায় কন্যার বিয়ের খাবার সরবরাহ









