স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সুন্দরপুর এস. আর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শুসেন চন্দ্র শীল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে ৩০ লাখ গাছের চারা বিতরণ করেছে। শহীদদের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করেছে এবারের বৃক্ষরোপণ কর্মসূচি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের বন্ধু। সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন নিয়ে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে। গাছ আমাদের শুধু অক্সিজেনই দেয় না, গাছ আমাদের পুষ্টি, জ্বালানি ও অর্থেরও যোগান দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের প্রয়োজনীয়তা অপরিসীম। দৈনিক অজেয় বাংলার উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানান। তিনি আজকের শিক্ষার্থীদের সামাজিক আন্দোলনের মাধ্যমে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

বুধবার (২৫ জুলাই) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর এস. আর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন ফেনী প্রতিনিধি শওকত মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য ও সুন্দরপুর এস. আর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ।

সুন্দরপুর এস আর. উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক অজেয় বাংলা সহ-সম্পাদক সুরঞ্জিত নাগ।
এ সময় অন্যান্যের মাঝে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুন্দরপুর এস. আর উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের শতাধিক চারা বিতরণ করেন।
শেষে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গনে একটি ঔষধি গাছের চারা রোপন করেন। বিভিন্ন ধরনের ফলজ ও ঔষধি গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জরিমানার অর্থ ফেরতের আদেশ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল









