শাহজাহান সাজু :
ফেনীতে চলছে সপ্তাহব্যপী চারুকলা প্রদর্শনী । ফাইন আর্টস ফোরাম ফেনীর আয়োজনে আর্ট কার্ণিভ্যাল নামের এ প্রদর্শনীতে ফেনীর ২৩ জন শিল্পীর আঁকা ৯২ টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে । রাজাঝির দিঘীর পাড়ে অবস্থিত নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে উক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । গত রোববার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতিমান চিত্রশিল্পী আবদুল মান্নান । প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ।
উদ্বোধনের পরে গ্যালারিতে উৎসুক দর্শনার্থীর উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে ফেনীতে চিত্রশিল্পের পূনর্জাগরণ ঘটতে যাচ্ছে।

নান্দনিক এ আয়োজনের জন্য ফেনীর শিল্পবোদ্ধা মানুষ ও আগত দর্শনার্থীরা
আয়োজক সংগঠনের ভূয়সী প্রশংসা করেন ।
প্রদর্শনী চলবে ২৮ জানুয়ারী পর্যন্ত ।
প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জরিমানার অর্থ ফেরতের আদেশ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









