
স্টাফ রিপোর্টার :
গণছাঁটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার ফেনীতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন ও কর্মকর্তাদের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
ফেনীর মহিপাল এলাকায় ‘ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি’র কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত এ অবস্থান ধর্মঘট কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে কর্মচারী নেতৃবৃন্দ ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপকের (জিএম) নিকট ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
ফেনী পল্লী বিদ্যুৎ কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান দাবি করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সারা দেশে দির্ঘদিন থেকে কর্মরত প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের গণহারে ছাঁটাই শুরু করেছে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে।
অবস্থান ধর্মঘট চলা কালে বক্তব্য রাখেন স্থানীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মো. ফারুক, মো. ইলিয়াছ।
তাঁরা বলেন, গণছাঁটাই বন্ধ, চাকুরী স্থায়ীকরণ, ছাটাইকৃতদের পুনঃনিয়োগসহ ৫ দফা না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
একই দাবিতে গত ২৩ অক্টোবর পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জরিমানার অর্থ ফেরতের আদেশ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল









