স্টাফ রিপোর্টার :

ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ মঙ্গলবার রাতে ফেনী জিএ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা ট্রাক (মিনি ট্রাক) ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আয়নুল কবির শামীমের সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর মো. ইউছুপের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জাফর আহমদ ভূঁঞা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদ্য সমাপ্ত নির্বাচনের প্রিসাইডিং অফিসার ফেনী জি এ একাডেমীর প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সেলিম, জেলা ট্রাক (মিনি ট্রাক) ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন ধনমিয়া, সদ্য নির্বাচিত কমিটির সভাপতি মো. আলী, মো. শাহীন ও জসিম উদ্দিন ওরফে মাগার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আয়নুল কবির শামীম জেলা ট্রাক (মিনি ট্রাক) ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ২০ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
উক্ত অনুষ্ঠানে জেলা ট্রাক (মিনি ট্রাক) ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটির সদস্য, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » জরিমানার অর্থ ফেরতের আদেশ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল









