সর্বশেষ আপডেট



» জরিমানার অর্থ ফেরতের আদেশ

» বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত

» ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

» আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া

» গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন 

» ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস

» জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন

» ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

» ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’

» ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল

» ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”

» ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন

» বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা

» ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩৫তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ

» ফেনীতে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

» উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এম. আনোয়ারুল ইসলাম

» স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ

» বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত 

» সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

» ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভে বক্তারা বলেন- মুসলিম ভূখণ্ডে হামলা করে মুসলমানদের নিশ্চিহ্ন করা অসম্ভব

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বুদ্ধদেবের ‘উড়োজাহাজ’-এ প্রাচী

  
বিনোদন রিপোর্ট :
আগামী জানুয়ারিতে নতুন চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। উড়োজাহাজ নামের এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোকেয়া প্রাচী। সম্প্রতি ঢাকায় এলে প্রথম আলোর সঙ্গে আলাপে প্রাচীর অভিনয়ের ব্যাপারটি নিশ্চিত করেন বুদ্ধদেব দাশগুপ্ত। এদিকে ভারতের এই নির্মাতার ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রোকেয়া প্রাচী।

উড়োজাহাজ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। রোকেয়া প্রাচী বলেন, ‘আমি পুরো ব্যাপারটিতে মোহিত হয়ে আছি। ভীষণ আনন্দিত, এই ছবিতে কাজ করে অবিস্মরণীয় একটি অভিজ্ঞতা অর্জন করতে পারব। আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলব এই জন্য যে, বুদ্ধদেব দাশগুপ্তর মতো একজন বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ হতে যাচ্ছে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড আমাকে এই সুযোগ করে দিয়েছে, এ জন্য তাদের প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা।’
উড়োজাহাজ ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়াকে অভিনয়জীবনের পরম পাওয়া হিসেবেও মনে করছেন রোকেয়া প্রাচী। আর তাই এরই মধ্যে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘একজীবনে এমন সুযোগ বারবার আসে না। বুদ্ধদেব ঢাকায় এসে যখন গল্প শুনিয়েছেন, তখন থেকে আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগার একটি গল্প। এই ছবিতে আমরা শ্রেণি-বর্ণনির্বিশেষে সারা পৃথিবীর এক সংগ্রামী নারীকে দেখতে পাব।’
বুদ্ধদেব দাশগুপ্ত বলেন, উড়োজাহাজ-এর শুটিং শুরু হবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে।
এদিকে উড়োজাহাজ ছবিতে নিজের অভিনয়ের প্রস্তুতির জন্য ডিসেম্বর মাসে অন্য সব অভিনয় থেকে নিজেকে দূরে রাখবেন বলে জানান রোকেয়া প্রাচী। এরই মধ্যে কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!