ফেনী ১ আসনে রফিকুল ইসলাম মজনু, ফেনী ২ আসনে অধ্যাপক জয়নাল আবদীন (ভিপি জয়নাল), ফেনী ৩ আসনে আবদুল আউয়াল মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
.
বিশেষ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনেই বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেনী জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ফেনীর তিনটি আসনের ফলাফল অনুযায়ী ফেনী ১ আসনে রফিকুল ইসলাম মজনু, ফেনী ২ আসনে অধ্যাপক জয়নাল আবদীন (ভিপি জয়নাল), ফেনী ৩ আসনে আবদুল আউয়াল মিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল অনুযায়ী— ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মোট ১২১টি ভোটকেন্দ্রের ফলাফল ও বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৭১৫ ভোট। হ্যাঁ ভোট ১ লাখ ৩৯ হাজার ৫৪৯, না ভোট ৬০ হাজার ৪৫৮।
ফেনী-১ আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মৃত্যুর পর এ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক মুন্সী রফিকুল আলম মজনুকে।
ফেনী-২ (ফেনী সদর) আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। হ্যাঁ ভোট ১ লাখ ৩৮ হাজার ৭৩২, না ভোট ৭২ হাজার ৫৩৩।
ফেনী-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জয়নাল আবদিন ভিপি। তিনি প্রথমবার জাসদ থেকে একবার ও বিএনপি থেকে ২ বার এমপি নির্বাচিত হন।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১৬১টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট ১ লাখ ৬১ হাজার ৩২১ ভোট, না ভোট ১ লাখ ১৪ ভোট।
ফেনী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়ার মিন্টু। এর আগে এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মাহবুবুল আলম তারা মিয়া ২ বার ও মুহাম্মদ মোশাররফ হোসেন ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনীর তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৮৭ হাজার ৮৬৭ জন, নারী ৬ লাখ ৪৩ হাজার ৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। জেলায় ৪২৮টি ভোটকেন্দ্র ও ২ হাজার ৪৩৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলায় গড়ে ৫৫.৬৮ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন ও ফেনী-৩ আসনে ৮ জন প্রার্থী ছিলেন।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মুনিরা হক বলেন, ‘ফেনীর তিনটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহন হয়েছে। উক্ত নির্বাচনে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতায় এ ধরনের একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন শেষ করা সম্ভব হয়েছে।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন
- » ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি
- » খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু
- » যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..
- » পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু
- » জরিমানার অর্থ ফেরতের আদেশ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস









