শহর প্রতিনিধি
ফেনী-২ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ার পর বিএনপি প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি তাঁর প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে মিষ্টিমুখ করিয়েছেন। ফল ঘোষণার পর শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাতে ধানের শীষের প্রার্থী ভিপি জয়নাল ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী কার্যালয়ে গিয়ে মিষ্টিমুখ করিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার ও জেলা এবি পার্টির সভাপতি মাস্টার আহসান উল্যাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
নির্বাচনে বেসরকারি ফল অনুযায়ী, ফেনী-২ সদর আসনে জয়নাল আবেদীন এক লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি
- » খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু
- » যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..
- » পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু
- » ফেনীর তিনটি আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়
- » জরিমানার অর্থ ফেরতের আদেশ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন









