বিএনপি জহুরার বিপদে পাশে আছে। তার সংসার পু:নস্থাপন, পরিচালনা ও সন্তানদের বরণ পোষনেও বিএনপি পাশে থাকবে।
.
বিশেষ প্রতিনিধি,
ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূ বিবি জহুরাকে দেখতে যান বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌরসভা বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, ধর্মপুর ইউনিয়ন সভাপতি এডভোকেট আবদুস সাত্তার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে জহুরারে কোজঁখবর নেন ও তার শাশুড়ি ও স্থানীয়দের সাথে কথা বলেন। এ সময় বিপ্লব জানান, বিএনপি জহুরার বিপদে পাশে আছে। তার সংসার পু:নস্থাপন, পরিচালনা ও সন্তানদের বরণ পোষনেও বিএনপি পাশে থাকবে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) জহুরাকে তালাক দেয় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসমাইল হোসেন কাওসার। এদিকে ঘটনার পর জনতার তোপের মুখে পালিয়ে গেলেও শুক্রবার দুপুরে বাড়িতে আসে কাওসার। এসময় স্থানীয় লোকজনের চাপের মুখে নিজের ভুল স্বীকার করেন। সবার সাথে আলোচনা করে একজন মুফতির পরামর্শ নিয়ে স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে চান। যদিও ঘটনার পর থেকে জহুরা তার তিন সন্তান নিয়ে শশুরের ঘরেই অবস্থান করছেন।
তালাকের পর থেকে ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকার ওই বাড়িতে রাজনৈতিক ও সামাজিক মানুষের ভীড়ে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়ে উঠছে।
এদিকে আর জহুরা জানান, জীবনের প্রথম ভোট তাও আবার ধানের শীষে প্রয়োগ করেন। এ কারনে তাকে মৌখিকভাবে তালাক দেয়া হয়। তিনি ধর্মীয় ও সামাজিকভাবে সমাধানের মাধ্যে কাওসারের সংসারেই আমৃত্যু কাটাতে চান। আর কাওসারের মা শরীফা খাতুন জানান, তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। কাওসার ঘরে ফিরতে হলে স্ত্রী-সন্তানদের নিয়েই বসবাস করতে হবে। জহুরাকে স্ত্রীর মর্যদা না দিলে কাওসারকে আর পিতার ঘরে জায়গা দেয়া হবেনা বলেও জানান তার মা।
ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস ছাত্তার জানান, জহুরাকে সব ধরনের আইনি ও সামাজিক সহায়তা দেয়া হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় জহুরাকে তালাক দেন তার স্বামী কাওসার। এ খবরে স্থানীয় লোকজন কাওসারকে মারধর করে আটক রাখে। স্ত্রীকে দেয়া মৌখিক তালাক ফিরিয়ে নিবে এমন কথা বলে কৌশলে পালিয়ে যায় সে। কাওসার ওই এলাকার মৃত ইউসূফ হাজারীর ছেলে। তিন সন্তান নিয়ে জহুরা পড়েছেন অনিশ্চিত ভবিষ্যতে।
এলাকাবাসী জানান, বুধবার বিকেলে জহুরাকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলেন তার স্বামী কাওসার। কিন্তু জহুরা প্রথমবার ভোটার হওয়ায় উৎসাহের সাথে তিন সন্তানকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন সকাল সাড়ে ১০টায়। বিকেলে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রাস্তায় গিয়ে কারো থেকে জানতে পারেন তার স্ত্রী ভোট দিতে কেন্দ্রে গেছেন। এখবর শুনে মাগরিবের সময় স্ত্রীকে জিজ্ঞেস করেন ভোটের বিষয়ে। জহুরা তার জীবনের প্রথম ভোট দেয়ার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশের রাস্তায় জহুরাকে মৌখিক তিন তালাক দেন কাওসার। এসময় স্ত্রীকে তার ঘরে যেতে বারন করেন।
২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াবাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাওসার। এর মধ্যে তাদের সংসারে আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮), ইসরাত জাহান ইসমাত (৪) নামে তিন সন্তান জন্ম নেয়।
নুরুল আফছার নামে এক গ্রামবাসী জানান বিয়ের পর থেকেই জহুরাকে সবসময় মারধর করতেন কাওসার। এ নিয়ে কয়েকবার সামাজিক ভাবে বিচারও হয়। আলী আহম্মদ নামে আরেকজন জানান, শশুরকেও মারধর করেন কয়েকবার। মোহাম্মদ আজাদ নামে স্থানীয় এক সালিশদার জানান কয়েকবার বিচারে তিনি উপস্থিত ছিলেন। কাওসার একধরনের উগ্র উল্লেখ করে তিনি জানান, আওয়ামী লীগ সময়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষকে জিম্মি করতো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন
- » খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু
- » যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..
- » পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু
- » ফেনীর তিনটি আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়
- » জরিমানার অর্থ ফেরতের আদেশ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন









