বিশেষ প্রতিনিধি:
ফেনীতে তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে এম হাসেম ফাউন্ডেশন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার চারচান্দিয়া ইউনিয়নের লন্ডনি পাড়া এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম হাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আশ্রাফ উদ্দিন লন্ডনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন লন্ডনি। তারা এলাকার অসহায় মানুষের হাতে নিজ হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এম হাসেম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আশ্রাফ উদ্দিন লন্ডনি বলেন, রমজান মাসে যেন কোনো অসহায় মানুষ কষ্টে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা মানবিক কার্যক্রম অব্যাহত রাখব। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিটি ইফতার প্যাকেটে ছিল চনাবুট, খেজুর, চিনি, খেজুর গুড়, তেল, মুড়ি, বেসন, দুধ, পেঁয়াজ, আলু, টেং, খেসারি ডাল ও লাচ্ছা সেমাইসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
মানবিক এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা বলেন, রমজানে এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। এসময় ফাউন্ডেশনের সহযোগী সাহাব উদ্দিন, শরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, মাইন উদ্দিন সোহেল, ওমর ফারুক, ইমাম হোসেনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
- » নির্বাচন পরবর্তী সহিংসতারোধে যুবদল নেতা সুমনের ভুমিকা
- » জামায়াত কর্মীদের চারটি দোকান ভাঙচুর, কৃষকদলের নেতাকে অব্যাহতি
- » বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন
- » ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি
- » খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু
- » যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..
- » পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ









