ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডে নির্বাচনের পর সহিংসতারোধে ঘরে ঘরে যাচ্ছে যুবদল নেতা সুমন
.
শহর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই শেষ হওয়ার পরদিনই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সহিংসতারোধে ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে ধানের শীষের বিজয় নিশ্চিত করায় সকলের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন। তাঁর এই ভূমিকা এলাকাবাসীর ব্যাপক প্রসংশা কুড়িয়েছে।
নির্বাচনের ভোটের দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পক্ষে ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পরদিন এলাকাবাসীর সাথে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় এবং ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ায় সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন জেলা যুবদল নেতা সুমন। এলাকাবাসী তাকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন এবং তার এই সৌজন্যবোধের ভূয়সী প্রশংসা করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য রিয়াদুল করিম মৃধা,সাবেক সদস্য তানিমসহ ৩নং ওয়ার্ড যুুবদলের নেতৃবৃন্দ ।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত নির্বাচনের পর জয়-পরাজয় যাই হোক, নেতাদের দেখা মেলা ভার হয়ে পড়ে। কিন্তু আমজাদ হোসেন সুমন ভোটের পরদিনই সাধারণ ভোটারদের খোঁজ নিতে আসায় তারা অভিভূত। এলাকাবাসীর মতে, সুমনের মতো নিবেদিতপ্রাণ ও বিনয়ী নেতার মাধ্যমেই এলাকায় সুস্থ রাজনীতির চর্চা সম্ভব।
এ প্রসঙ্গে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকল বিজয় মিছিল নিষিদ্ধ করে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া করার নির্দেশ দেন। আমরা ওই কর্মসূচি পালন করেছি এবং ভোটের আগে ভোটারদের কাছে কথা দিয়েছিলাম ভোটের পরে তাদের সাথে দেখা করতে আসবো। ভোটে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিএনপির প্রতি তাদের যে ভালোবাসা দেখেছি, তাতে আমি তাদের কাছে ঋণী। আমি কোনো নেতা হিসেবে নয়, তাদের ঘরের সন্তান হিসেবে কৃতজ্ঞতা জানাতে এসেছি। আগামীদিনেও আমি ৩ নং ওয়ার্ডসহ ফেনীর সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”
উল্লেখ্য, আমজাদ হোসেন সুমন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় একজন তরুণ নেতা হিসেবে পরিচিত। নির্বাচনের দিন তিনি অত্যন্ত দক্ষতার সাথে ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দলের দায়িত্ব পালন করেন। তার এই জনসম্পৃক্ততা ভবিষ্যতে ফেনীর রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল। তিনি আরো বলেন,নির্বাচনের আগে ৩নং ওয়ার্ডবাসীর কাছে ভোট চাইতে গিয়ে যে কথা দিয়েছিলেন ১২ তারিখ জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জয় লাভ ও ফেনী সদর আসনে অধ্যাপক জয়নাল আবদিন ভিপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
- » ফেনীতে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
- » জামায়াত কর্মীদের চারটি দোকান ভাঙচুর, কৃষকদলের নেতাকে অব্যাহতি
- » বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন
- » ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি
- » খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু
- » যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..
- » পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু
- » ফেনীর তিনটি আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়
- » জরিমানার অর্থ ফেরতের আদেশ









