সর্বশেষ আপডেট



» পাঁচগাছিয়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও অসহায় কন্যার বিয়ের খাবার সরবরাহ 

» ফেনী-২ আসনে ফলাফল অপ্রত্যাশিত দাবি করে পুনর্গণনার দাবী

» দাগনভূঞার রাজাপুরে জামায়াত কর্মীর দাঁড়ি ধরে এলোপাতাড়ি লাঠি পেটা

» ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

» নির্বাচন পরবর্তী সহিংসতারোধে যুবদল নেতা সুমনের ভুমিকা

» ফেনীতে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ 

» জামায়াত কর্মীদের চারটি দোকান ভাঙচুর, কৃষকদলের নেতাকে অব্যাহতি

» বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন

» ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি

» খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু

» যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..

» পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু

» ফেনীর তিনটি আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়

» জরিমানার অর্থ ফেরতের আদেশ

» বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত

» ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

» আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া

» গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন 

» ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস

» জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী-২ আসনে ফলাফল অপ্রত্যাশিত দাবি করে পুনর্গণনার দাবী

 

বিশেষ প্রতিনিধি

ফেনী-২ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়া ভোটের ফলাফল অপ্রত্যাশিত দাবি করে তা পুনর্গণনার আবেদন জানিয়েছেন । রবিবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ ফেব্রুয়ারির ভোটে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতিক নিয়ে ৪০৯ ভোট পান।

তরিকুল ইসলাম অভিযোগপত্রে উল্লেখ করেন, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়া, ২৬৬ নং ফেনী-২ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের একজন প্রার্থী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি উক্ত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচন-পরবর্তী প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে আমি লক্ষ্য করেছি, আমার নিজ ভোটকেন্দ্র শহীদ মেজর সালাউদ্দিন উচ্চ বিদ্যালয় (৮নং ওয়ার্ড, ফেনী পৌরসভা)-এর ফলাফল অত্যন্ত অস্বাভাবিক ও অপ্রত্যাশিত।

ওই কেন্দ্রে আমি এবং আমার পরিবারেরই মোট ১০ জন ভোটার ভোট প্রদান করেছি। এছাড়া আমার উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ও সমর্থকও সেখানে ভোট দিয়েছেন। কিন্তু প্রকাশিত ফলাফলের সঙ্গে এই বাস্তব চিত্রের কোনো মিল নেই, যা ফলাফলের স্বচ্ছতা নিয়ে আমার মনে যৌক্তিক ও গুরুতর সংশয় তৈরি করেছে। একইভাবে চারিপুর উচ্চ বিদ্যালয় (১২নং ওয়ার্ড) কেন্দ্রের ফলাফলেও যৌক্তিক সন্দেহ সৃষ্টি হয়েছে।

তরিকুল ইসলাম ভূঁইয়া জানান, এই দুটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে তার মনে হয়েছে, গণনায় অনিচ্ছাকৃত মানবীয় ত্রুটি বা কারিগরি ভুল হয়ে থাকতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের মতো বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এ ধরনের ত্রুটি কাম্য নয়।

তাই ওই দুটি কেন্দ্রের ব্যালটসমূহ পুনরায় গণনার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, ফেনী-২ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩৭ হাজার ৭৮ জন।এর মধ্যে ২ লাখ ২৯ হাজার ২০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।  জামানত ফিরে পেতে একজন প্রার্থীর প্রয়োজন ছিল অন্তত ১৮ হাজার ৩৩৬ ভোট পাওয়া।

ঘোষিত ফলে বিএনপির জয়নাল আবেদিন ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট,জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (ঈগল) ৮০ হাজার ৫৮ ভোট, ইসলামী আন্দোলনের মোহাম্মদ একরামুল হক ভূঞা (হাতপাখা) ৬ হাজার ৮৪৯, বাংলাদেশ খেলাফত মজলিসের হারুনুর রশিদ ভূঞা (রিকশা) ৮২০, আমজনতা দলের সাইফুল করিম মজুমদার (প্রজাপতি) ৮০১, স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল (ঘোড়া) ৭০৩, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা (ট্রাক) ৪০৯, বাসদের (মার্কসবাদী) জসিম উদ্দিন (কাঁচি) ৩২২, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন (বটগাছ) ৩০৪, জেএসডির সামসুদ্দিন মজুমদার (তারা) ২৪০ ও ইনসানিয়াত বিপ্লবের তাহিরুল ইসলাম (আপেল) ২৩৯ ভোট পেয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!