সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ প্রতিনিধি,
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাকের টুকরো করা যন্ত্রাংশ ফেনীর সোনাগাজীতে এক যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ইমাম হোসেন প্রবির। তিনি উপজেলা যুবদলের সদস্য সচিব। এঘটনায় পুলিশ মো. ইউনুস ওরফে ডালিম (৪০) নামে এক চালককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, ইউনুস আন্তজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি এলাকার যুবদল নেতা ইমাম হোসেনের বাড়ি থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইউনুস উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকার মাইন উদ্দিনের ছেলে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইমাম হোসেন পবিরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারী রাতে চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে অজ্ঞাতনামা চোরেরা রংপুর-ট-১১-০১৬৯ নম্বরের একটি ট্রাক চুরি করে নিয়ে যায়। পরদিন সকাল থেকে ট্রাকের চালক ও মালিক বিভিন্ন এলাকায় খুঁজে না পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে ইপিজেড থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম শহর থেকে মো. ইউনুসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। গ্রেপ্তার ইউনুস পুলিশকে জানায়, চট্টগ্রামের ইপিজেড থেকে একটি ট্রাক চুরি করে তারা কয়েকজন মিলে সোনাগাজীতে যুবদল নেতা ইমাম হোসেনের বাড়িতে নিয়ে আসে। পরে তারা গাড়িটিকে বিক্রির জন্য মেশিন দিয়ে যন্ত্রাংশ খুলে ও কেটে টুকরো করে রেখে যায়।
সোনাগাজী মডেল থানার এসআই বজলুর রহমান বলেন, সোমবার সকালে চট্টগ্রামের ইপিজেড থানা পুলিশের একটি দল গ্রেপ্তার ইউনুসকে সঙ্গে নিয়ে সোনাগাজীতে এসে ট্রাক উদ্ধারে সহযোগীতা চাই। পরে দুই থানা পুলিশ ইউনুসের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ছাড়াইতকান্দি এলাকায় যুবদল নেতা ইমাম হোসেন পবিরের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করেন। এসময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এঘটনায় ট্রাকের মালিক বাদি হয়ে ইপিজেড থানায় অজ্ঞাতনামাদেরকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ ও টুকরো করা অংশগুলো উদ্ধারের পর মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ইপিজেড থানা পুলিশ গাড়িতে করে চট্টগ্রামে নিয়ে গেছে। তবে গ্রেপ্তার ইউনুস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এঘটনায় সোনাগাজীর কয়েকজন জড়িত রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
##
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সংসদের উচ্চকক্ষ, ফেনীতে আলোচনায় লিয়াকত আলী ভূঁইয়া
- » পাঁচগাছিয়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও অসহায় কন্যার বিয়ের খাবার সরবরাহ
- » ফেনী-২ আসনে ফলাফল অপ্রত্যাশিত দাবি করে পুনর্গণনার দাবী
- » দাগনভূঞার রাজাপুরে জামায়াত কর্মীর দাঁড়ি ধরে এলোপাতাড়ি লাঠি পেটা
- » ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
- » নির্বাচন পরবর্তী সহিংসতারোধে যুবদল নেতা সুমনের ভুমিকা
- » ফেনীতে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
- » জামায়াত কর্মীদের চারটি দোকান ভাঙচুর, কৃষকদলের নেতাকে অব্যাহতি
- » বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন
- » ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি









