বিশেষ প্রতিনিধি:
সংসদের উচ্চকক্ষে ফেনী জেলার প্রতিনিধি হিসেবে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া-কে দেখতে চান জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা ও সমর্থনের ঢল নেমেছে।
অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ফেনী জেলার সন্তান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য। তিনি নোয়াখালী-কুমিল্লা অঞ্চল টিমের সদস্য এবং ফেনী জেলার সাবেক আমীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে তিনি সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেছেন। এ কারণে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য তিনি একজন যোগ্য ও পরীক্ষিত নেতা বলে মন্তব্য করছেন এলাকাবাসী। বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে যে সংসদের উচ্চকক্ষ গঠনের আলোচনা চলছে, সেখানে আন্দোলনের মাঠে সক্রিয় ও নেতৃত্বদানকারী ব্যক্তিদের অন্তর্ভুক্তি জরুরি বলে মত দিচ্ছেন অনেকেই।
পোস্টগুলোতে আরও বলা হয়, বর্তমানে ফেনী জেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোনো সংসদ সদস্য না থাকায় জেলার মানুষের প্রত্যাশা ও দাবি জাতীয় পর্যায়ে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। ফেনীর উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াকে সংসদের উচ্চকক্ষে আসন দেওয়ার জোরালো আহ্বান জানানো হচ্ছে।
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমর্থন ক্রমেই বাড়ছে। অনেকেই বলছেন, এটি শুধু ফেনীবাসীর দাবি নয়; বরং সারাদেশের সচেতন ছাত্র-জনতার প্রত্যাশারই প্রতিফলন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সোনাগাজীতে যুবদল নেতার বাড়ি থেকে চট্টগ্রাম থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার, দল থেকে বহিষ্কার
- » পাঁচগাছিয়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও অসহায় কন্যার বিয়ের খাবার সরবরাহ
- » ফেনী-২ আসনে ফলাফল অপ্রত্যাশিত দাবি করে পুনর্গণনার দাবী
- » ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী
- » নির্বাচন পরবর্তী সহিংসতারোধে যুবদল নেতা সুমনের ভুমিকা
- » বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন
- » ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি
- » খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু
- » যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..
- » পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু









