সর্বশেষ আপডেট



» পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন আবদুল আউয়াল মিন্টু

» আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা ১০ টি, জামায়াত ৪টি পদে বিজয়ী

» সংসদের উচ্চকক্ষ, ফেনীতে আলোচনায় লিয়াকত আলী ভূঁইয়া

» সোনাগাজীতে যুবদল নেতার বাড়ি থেকে চট্টগ্রাম থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার, দল থেকে বহিষ্কার

» পাঁচগাছিয়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও অসহায় কন্যার বিয়ের খাবার সরবরাহ 

» ফেনী-২ আসনে ফলাফল অপ্রত্যাশিত দাবি করে পুনর্গণনার দাবী

» দাগনভূঞার রাজাপুরে জামায়াত কর্মীর দাঁড়ি ধরে এলোপাতাড়ি লাঠি পেটা

» ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

» নির্বাচন পরবর্তী সহিংসতারোধে যুবদল নেতা সুমনের ভুমিকা

» ফেনীতে তিন শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ 

» জামায়াত কর্মীদের চারটি দোকান ভাঙচুর, কৃষকদলের নেতাকে অব্যাহতি

» বিএনপির বিজয়ী প্রার্থী ভিপি জয়নাল পরাজিত প্রার্থী মঞ্জুকে মিষ্টিমুখ করালেন

» ফেনীতে ভোট দেয়ার অপরাধে তালাক দেয়া গৃহবধূর পাশে বিএনপি

» খালেদা জিয়ার আসনে জয় লাভ করলেন মনজু

» যেসব হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন..

» পরিকল্পনা একটাই, সবাইকে নিয়ে ফেনীর উন্নয়ন করবো: মিন্টু

» ফেনীর তিনটি আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়

» জরিমানার অর্থ ফেরতের আদেশ

» বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত

» ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ

সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন আবদুল আউয়াল মিন্টু

 

বিশেষ প্রতিনিধি,

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ফেনী- ৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু।

এরআগে ফেনী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। একই আসন থেকে সংসদ সদস্য হয়ে বস্ত্র ও পাট এবং বন ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন লে. কর্ণেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম। ২০০৬ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে বিদায় নেয়ার পর দীর্ঘ সময় ফেনীবাসী আর মন্ত্রী পায়নি।

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। এরপর থেকেই তাকে ঘিরে শুরু হয় গুঞ্জন। আবদুল আউয়াল মিন্টু বিএনপি’র মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকাবাসী আশা করেছেন, তিনি এমপি হলেই মন্ত্রী হবেন।
মঙ্গলবার বিকালে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের সেই আশা পূরণ হলো।

দেশের খ্যাতিমান এই শিল্পপতি এরআগে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র দুইবারের সভাপতিসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ইতোমধ্যে নিজ যোগ্যতায় তিনি বেশ কয়েকটি পুরষ্কারও অর্জন করেন। নিজ এলাকা দাগনভূঞায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কলকারখানা প্রতিষ্ঠাসহ এলাকার সার্বিক উন্নয়নে তিনি দীর্ঘ সময় ধরে ভূমিকা রেখে আসছেন। তার বাবা প্রয়াত হাজী সফিউল্যাহ দাগনভূঞা উপজেলার দুইবারের চেয়ারম্যান ও ভাই মো. আকবর হোসেন দাগনভূঞা পৌরসভার মেয়র ছিলেন। তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন এন্টারপ্রিনার্স এসোসিয়েশান (ওয়েব)’ এর চেয়ারপার্সন। তার জ্যেষ্ঠ ছেলে তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি ছাড়াও তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বলেন, দাগনভূঞা তথা ফেনীর উন্নয়নে আবদুল আউয়াল মিন্টুর অনন্য অবদান রয়েছে। মন্ত্রী হয়ে তিনি এলাকার দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আশা করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক: শওকত মাহমুদ
মোবাইল: ০১৮১৩-২৯২৮৩৫
সম্পাদকমন্ডলীর সভাপতি: মোজাম্মেল হক মিন্টু
নির্বাহী সম্পাদক: শাহজালাল ভূঁঞা
মোবাইল: ০১৭১৭-৪২২৪৩৫, ০১৮১৯-৬১৩০০৫

সহ-সম্পাদক: শেখ আশিকুন্নবী সজীব
মোবাইল: ০১৮৪০-৪৪৪৩৩৩
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: শহীদ হোসেন উদ্দিন বিপনী বিতান(৬ষ্ঠ তলা), স্টেশন রোড, ফেনী-৩৯০০।
ই-মেইল: ajeyobangla@gmail.com

Design & Developed BY GS Technology Ltd

error: Content is protected !!