ফেনীতে একটি জাতীয়মানের মানসম্মত অত্যাধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে স্টার লাইন গ্রুপ। এ হাসপাতালে বিশ্ব বিখ্যাত জার্মানি ফ্রেসিনিয়াস ও বিব্রাউন মেশিনে ডায়ালাইসিস সেবা, কেমোথেরাপি, ৫০০ মাল্টি স্লাইস সিটি স্ক্যান, সিটি এনজিওগ্রাম, বিএমডি, এআই বেসড থ্রি টেসলা ইমেজ কোয়ালিটির ১.৫ টেসলা এমআরআই, ডিজিটাল মেমোগ্রাফি, ১০০০ এমএ ডিজিটাল এক্স-রে মেশিনে সার্বক্ষণিক সার্ভিস চালু রয়েছে।
.
শহর প্রতিনিধি,
স্টার লাইন গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিনের কন্যা ডাক্তার সিলভিয়া নিজাম সিফাত আনুষ্ঠানিকভাবে স্টার লাইন স্পেশালাইজ হাসপাতালে যোগদান করেছেন। শনিবার হাসপাতালের সম্মেলন কক্ষে তাকে ফুল দিয়ে বরণ করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা। এসময় হাসপাতালের বিশেষায়িত সেবা নিয়ে কথা বলেন, হাসপাতালের সিইও মো. জাকারিয়া।
তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী স্থান ফেনীতে একটি জাতীয়মানের মানসম্মত অত্যাধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু করেছে স্টার লাইন গ্রুপ। এ হাসপাতালে বিশ্ব বিখ্যাত জার্মানি ফ্রেসিনিয়াস ও বিব্রাউন মেশিনে ডায়ালাইসিস সেবা, কেমোথেরাপি, ৫০০ মাল্টি স্লাইস সিটি স্ক্যান, সিটি এনজিওগ্রাম, বিএমডি, এআই বেসড থ্রি টেসলা ইমেজ কোয়ালিটির ১.৫ টেসলা এমআরআই, ডিজিটাল মেমোগ্রাফি, ১০০০ এমএ ডিজিটাল এক্স-রে মেশিনে সার্বক্ষণিক সার্ভিস চালু রয়েছে।
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে দেশে এবং দেশের বাহিরে অনেক নামি-দামি হাসপাতালে চিকিৎসা করিয়েছি। বর্তমানে আমার মা আমারদের স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালেই চিকিৎসাধীন থেকে ভালো আছেন। আমরা আমাদের পরিবারকে যেভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি; সকল সেবাগ্রহীতাকেও একই সেবা দিতে আমরা বদ্ধপরিকর। ফেনীবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের পরিবারের পাঁচজন চিকিৎসক সহ দেশের খাতিম্যান চিকিৎসক এই হাসপাতালে সেবা প্রদান করেন।
যোগদান অনুষ্ঠানে অভিব্যাক্তি প্রকাশ করে নবাগত চিকিৎসক সিলভিয়া নিজাম সিফাত বলেন, স্টার লাইন হাসপাতালে আমার দাদুর চিকিৎসা দেয়া হচ্ছে। যেভাবে আমার দাদুর চিকিৎসা চলছে, একইভাবে সাধারণ রোগীদেরকেও আমরা সেবা দিয়ে যাবো। স্টার লাইন গ্রুপের পিআরও সাংবাদিক জসিম মাহমুদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আইসিইউ কনসালট্যান্ট মো. মাহবুব রশীদ, নিউরোম্যাডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দিলীপ কুমার, ড. মেজর (অব:) জাহিদুল ইসলাম প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » দীর্ঘ দুই যুগ পর প্রাণ ফিরে পেল দাগনভূঞার দাদনার খাল
- » ভাষা শহীদদের কবর জিয়ারতের আহ্বান উদ্যোক্তা কাপিল উদ্দিনের
- » ফেনীর আদালতে ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার
- » একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফেনী বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
- » অপরাধ দমনে হটলাইন চালু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মিন্টুর
- » ফেনীতে লেবুর হাহাকার, রমজানের শুরুতে আকাশছোঁয়া দাম এক হালি দুইশত টাকা
- » দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
- » মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে প্রার্থক্য কী ?
- » বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবুল বাশার মারা গেছেন
- » ছাত্রশিবিরের ফেনী শহর শাখায় নতুন কমিটি গঠন, সভাপতি মাজহার, সেক্রেটারি শফিক









