ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাসিন্দা। বাশার ঢাকায় সরকার রিক্রুটিং এজেন্সির মালিক ও ২০০৮ সালে ফেনী-৩ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া বাশার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব পালন করেন।
.
বিশেষ প্রতিনিধি,
বায়রার সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, আবুল বাশার বুধবার ( ১৮ ফেব্রুয়ারী) রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে ফেনীবাসী। আল্লাহপাক ভুল ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতবাসী করুন। স্বজনদের শোক সইবার শক্তি দিন।
তাঁর ছোট ভাই গিয়াস উদ্দিন ভাই জানিয়েছেন, বাদ আছর রাজধানীর গুলশান আজাদ মসজিদে এবং বাদ এশা উ.আলীপুর গ্রামের বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাসিন্দা। বাশার ঢাকায় সরকার রিক্রুটিং এজেন্সির মালিক ও ২০০৮ সালে ফেনী-৩ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া বাশার যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে অজেয়বাংলা পরিবার গভীর শোক প্রকাশ করছে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
- » মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে প্রার্থক্য কী ?
- » ছাত্রশিবিরের ফেনী শহর শাখায় নতুন কমিটি গঠন, সভাপতি মাজহার, সেক্রেটারি শফিক
- » পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন আবদুল আউয়াল মিন্টু
- » আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা ১০ টি, জামায়াত ৪টি পদে বিজয়ী
- » সংসদের উচ্চকক্ষ, ফেনীতে আলোচনায় লিয়াকত আলী ভূঁইয়া
- » সোনাগাজীতে যুবদল নেতার বাড়ি থেকে চট্টগ্রাম থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার, দল থেকে বহিষ্কার
- » পাঁচগাছিয়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও অসহায় কন্যার বিয়ের খাবার সরবরাহ
- » ফেনী-২ আসনে ফলাফল অপ্রত্যাশিত দাবি করে পুনর্গণনার দাবী
- » দাগনভূঞার রাজাপুরে জামায়াত কর্মীর দাঁড়ি ধরে এলোপাতাড়ি লাঠি পেটা









