নির্বাচন পূর্ববর্তী সময়ে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপির ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল খালটি পরিষ্কারের উদ্যোগ নেন। এবং খাল পরিষ্কার করার জন্য ফুটস্টেপ নামক একটি প্রতিষ্ঠানকে অনুরোধ করেন। ফুটস্টেপ টিম ৫ দিনের কঠোর পরিশ্রম করে মৃত দাদনার খালে প্রাণ ফিরিয়ে দিয়েছে।
.
বিশেষ প্রতিনিধি,
দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে ময়লা-আবর্জনার স্তুপের দাদনার খালে প্রবাহিত হতে পারেনি পানি। আর অন্যদিকে একটি মহল সুযোগ বুঝে দখল করে নিয়েছিল খালের এক তৃতীয়াংশ। চলতি বছরে উপজেলা ও পৌর প্রশাসন খাল দখলমুক্ত করেন। খাল দখলমুক্ত হলেও ময়লার ভাগাড় থেকে মুক্তি মিলেনি। নির্বাচন পূর্ববর্তী সময়ে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপির ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল খালটি পরিষ্কারের উদ্যোগ নেন। এবং খাল পরিষ্কার করার জন্য ফুটস্টেপ নামক একটি প্রতিষ্ঠানকে অনুরোধ করেন। তার অনুরোধে সাড়া দিয়ে ফুটস্টেপ খাল পরিষ্কারের কাজ শুরু করেন। কিন্তু নির্বাচনী আচরণবিধি কারনে উপজেলা প্রশাসন ওইসময়ে খাল পরিষ্কারের কাজ স্থগিত করেন। ওইসময়ে তাজওয়ার আউয়াল কথা দিয়েছিলেন নির্বাচনে জয়-পরাজয় যেটাই হোক না কেন, নির্বাচনের পরে এ খাল পরিষ্কার করা হবে। এ খাল দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহের ব্যবস্থা করে দিব। যেই কথা, সেই কাজ নির্বাচন শেষ হওয়ার পর পরই তিনি খাল পরিষ্কারের কাজ শুরুর জন্য ফুটস্টেপকে অনুরোধ করেন। ফুটস্টেপ টিম ৫ দিনের কঠোর পরিশ্রম করে মৃত দাদনার খালে প্রাণ ফিরিয়ে দিয়েছে। ময়লার স্তুপ থেকে স্বচ্ছ পানির ফোয়ারা দেখা দিয়েছে দখলে-দূষণে ভরাট হয়ে থাকা দাগনভূঞার দাদনা খালের।
দাগনভূঞা বাজার ব্যবসায়ী ও পৌর এলাকার বাসিন্দা আজমুল হক সুমন এ খাল পরিষ্কার করায় তাজওয়ার আউয়ালকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ খাল ভরাট থাকার কারনে বর্ষাকালে দাগনভূঞা পৌর এলাকায় পানি জমাট বেঁধে থাকতো। বাজারের পানি নিষ্কাশনেও দীর্ঘ সময় লাগতে। যার কারনে পৌর এলাকার বাসিন্দা ও বিশেষ করে ফাজিলেরঘাট রোডের ব্যবসায়ীরা পানিবন্দি থাকতে হতো দীর্ঘসময় ধরে। এ খাল পরিষ্কারের ফলে আমরা এ ভোগান্তি থেকে মুক্তি পাবো। আশা করি এ খাল যেভাবে তার প্রাণ ফিরে পেয়েছে, তা আর কখনো ময়লার ভাগাড়ে পরিণত হবেনা এবং দখল হবেনা সে দিকে মন্ত্রী মহোদয়ের সু-দৃষ্টি থাকবে।
দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন বলেন, বাজার ব্যবসায়ীদের দীর্ঘবছরের প্রাণের দাবী ছিল দাদনার খাল দখল ও দূষণমুক্ত করা। উপজেলা প্রশাসন দখলমুক্ত করলেও খালটি মৃত অবস্থায় ছিল। আর এ মৃত খালকে প্রাণ ফিরিয়ে দেয়ায় আমাদের ফেনী ০৩ আসনের এমপি, মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালকে দাগনভূঞা বাজার ব্যবসায়ী ও পৌরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। তার সাথে আমাদের দাবী থাকবে ভবিষ্যতে কোন প্রভাবশালীমহল যেন এ খাল দখল করতে না পারে, এবং খাল পরিষ্কারের কাজ যেন চলমান থাকে। এছাড়া আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আরো একটা দাবী জানাচ্ছি যে এ খালকে যেন পুরোপুরি সংস্কার করে একটে সুন্দর লেক ও খালেরপাড়ে ওয়াকওয়ে করে দেয়।
খাল পরিষ্কার প্রসঙ্গে তাজওয়ার এম আউয়াল বলেন, আমি যখন দাগনভূঞা নামার বাজার যাই তখন ময়লাভর্তি খালটি আমার নজরে আসে। তখন সাথে সাথে আমি রাজধানীর ফুটস্টেপ নামক একটি কোম্পানীকে ফোনে অনুরোধ করি। তারা আমার অনুরোধে খাল পরিষ্কারের কাজ শুরু করেন। কিন্তু নির্বাচনের পূর্বে হওয়ায় সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আচরণবিধি সংক্রান্ত কারন দেখিয়ে কাজ স্থগিত রাখতে বলেন। কাজ বন্ধ হওয়ায় সবাই হতাশ হয়ে পড়ে তখন আমি বলেছিলাম নির্বাচনের পরেই আমরা খালটি পরিষ্কার করে দিব। এবং সে অনুযায়ী খাল পরিষ্কারের কাজ সম্পন্ন করি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ কাজ অব্যাহত থাকবে।
##
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ভাষা শহীদদের কবর জিয়ারতের আহ্বান উদ্যোক্তা কাপিল উদ্দিনের
- » স্টার লাইন হাসপাতালে ডাক্তার সিলভিয়ার যোগদান
- » ফেনীর আদালতে ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার
- » একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফেনী বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
- » অপরাধ দমনে হটলাইন চালু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মিন্টুর
- » ফেনীতে লেবুর হাহাকার, রমজানের শুরুতে আকাশছোঁয়া দাম এক হালি দুইশত টাকা
- » দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
- » মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে প্রার্থক্য কী ?
- » বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবুল বাশার মারা গেছেন
- » ছাত্রশিবিরের ফেনী শহর শাখায় নতুন কমিটি গঠন, সভাপতি মাজহার, সেক্রেটারি শফিক









