কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম, সেক্রেটারি মনোনীত হয়েছেন শফিকুল ইসলাম।
.
বিশেষ প্রতিনিধি,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী শাখায় ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য। পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন শফিকুল ইসলাম। বিগত বছরও তিনি সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফেনী শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশে প্রধান অতিথি সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা সর্বাধিক ভোটপ্রাপ্ত মাজহারুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে মাজহারুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে শফিকুল ইসলামকে মনোনীত করেন। কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম আবু মুসার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ ও হাবিবুর রহমান আরমান। শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
- » মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে প্রার্থক্য কী ?
- » বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবুল বাশার মারা গেছেন
- » পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন আবদুল আউয়াল মিন্টু
- » আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা ১০ টি, জামায়াত ৪টি পদে বিজয়ী
- » সংসদের উচ্চকক্ষ, ফেনীতে আলোচনায় লিয়াকত আলী ভূঁইয়া
- » সোনাগাজীতে যুবদল নেতার বাড়ি থেকে চট্টগ্রাম থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার, দল থেকে বহিষ্কার
- » পাঁচগাছিয়ায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও অসহায় কন্যার বিয়ের খাবার সরবরাহ
- » ফেনী-২ আসনে ফলাফল অপ্রত্যাশিত দাবি করে পুনর্গণনার দাবী
- » দাগনভূঞার রাজাপুরে জামায়াত কর্মীর দাঁড়ি ধরে এলোপাতাড়ি লাঠি পেটা









