শেখ আশিকুন্নবী সজীব:
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল । ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম,জেলা পরিষদ, ফেনী পৌরসভা, বিএনপি,জাতীয় নাগরিক পার্টি,এবি পার্টি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,রেড ক্রিসেন্ট ইউনিটসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর সমূহ একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভোর থেকেই শহীদ মিনারের বেদীতে ফুলেল শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
এদিকে একুশের সকালে সালাম নগরে ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গণে জেলা প্রশাসন ও দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
এতে আলোচক ছিলেন ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিজয় কুমার দাস।
ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদে মোনাজাত এবং মন্দির,গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনারও আয়োজন ছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » দীর্ঘ দুই যুগ পর প্রাণ ফিরে পেল দাগনভূঞার দাদনার খাল
- » ভাষা শহীদদের কবর জিয়ারতের আহ্বান উদ্যোক্তা কাপিল উদ্দিনের
- » স্টার লাইন হাসপাতালে ডাক্তার সিলভিয়ার যোগদান
- » ফেনীর আদালতে ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার
- » একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফেনী বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
- » অপরাধ দমনে হটলাইন চালু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মিন্টুর
- » ফেনীতে লেবুর হাহাকার, রমজানের শুরুতে আকাশছোঁয়া দাম এক হালি দুইশত টাকা
- » দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
- » মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে প্রার্থক্য কী ?
- » বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবুল বাশার মারা গেছেন









