বিশেষ প্রতিনিধি,
ফেনীতে চিড়া মুড়ির কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ২২ফেব্রুয়ারী দুপুরে জেলা টাস্কফোর্স টিমের প্রধান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জরিমানার আদেশ দেন।
আছাদুল ইসলাম জানান, আজ দুপুরে কাজিরবাগের পরশুরাম সড়কে দুই তারা চিড়া মুড়ির কারখানায় তদারকিতে গিয়ে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি তৈরি করা হচ্ছে। এছাড়া ময়লাযুক্ত লবন ব্যবহার এবং বিক্রির জন্য উৎপাদনকৃত মুড়ির বস্তায় ওজনে কম দেয়া হচ্ছে। এসব কারণে জরিমানা করা হয়।
তিনি জানান, অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » দাগনভূঞা থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার
- » ফেনীতে যথাযোগ্য মর্যাদায়আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- » দীর্ঘ দুই যুগ পর প্রাণ ফিরে পেল দাগনভূঞার দাদনার খাল
- » ভাষা শহীদদের কবর জিয়ারতের আহ্বান উদ্যোক্তা কাপিল উদ্দিনের
- » স্টার লাইন হাসপাতালে ডাক্তার সিলভিয়ার যোগদান
- » ফেনীর আদালতে ১৪ বছর সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার
- » একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফেনী বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
- » অপরাধ দমনে হটলাইন চালু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মিন্টুর
- » ফেনীতে লেবুর হাহাকার, রমজানের শুরুতে আকাশছোঁয়া দাম এক হালি দুইশত টাকা
- » দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ, বৃহস্পতিবার থেকে রোজা শুরু









